শিরোনাম
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৮:৪৪, ১৮ অক্টোবর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
ফলাফল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত হয়েছে।
একই অবস্থার ছবি সরকারি সাঈদ আলতাফুন্নেচ্ছা কলেজেও দেখা গেছে। এখানে মোট ৩২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১২৮ জন অকৃতকার্য হয়েছেন, কৃতকার্য ১৯৭ জন, এবং জিপিএ-৫ পেয়েছেন ৮ জন। কলেজটিতে মোট ৪৮ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন।
অন্যদিকে ক্ষেতলাল খোশবদন জিইউ আলিম মাদরাসা থেকে মোট ১৩ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৮ জন পাশ করেছেন এবং ৫ জন ফেল করেছেন। তবে একজন শিক্ষার্থী জিপিএ–৫ অর্জন করেছেন। এখানে শিক্ষক সংখ্যা ১০ জন।
অন্য প্রতিষ্ঠানগুলোর ফলাফলও হতাশাজনক—
* ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ: ৩৭ জন পরীক্ষার্থী, ৯ জন অকৃতকার্য।
* বুড়াইল দারুস সালাম ফাজিল মাদ্রাসা: ৯ জন পরীক্ষার্থী, ২ জন ফেল।
* শিবপুর নোমানিয়া আলিম মাদ্রাসা: ২১ জন পরীক্ষার্থী, ৫ জন অকৃতকার্য।
ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে হতাশা বিরাজ করছে। অভিভাবকরা প্রশ্ন তুলেছেন, এত শিক্ষক থাকার পরও শিক্ষার্থীরা এত বেশি ফেল করছে কেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য জায়গায় সচেতন নাগরিকরা শিক্ষার মান, ক্লাস পরিচালনা এবং শিক্ষকদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ক্ষেতলাল খোশবদন জিইউ আলিম মাদ্রাসার অধ্যক্ষ একরামুল হক বলছেন, শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ার মূল কারণ হলো বিবাহ। অনেক শিক্ষার্থী ভর্তি হওয়ার পর বিবাহের কারণে পড়াশোনা ছেড়ে দেন। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে এমন মানসিকতা গড়ে উঠেছে যে পড়াশোনা না করেও পরীক্ষায় পাশ করা সম্ভব। ফলে নিয়মিত ক্লাসে অনীহা দেখানোর প্রভাব পড়েছে ফলাফলে।
ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুলফিকার আলী বলেন, কলেজে মাত্র ৬ জন শিক্ষক রয়েছেন। ইংরেজি পড়ানোর জন্য বাইরে থেকে শিক্ষক আনতে হয়। এছাড়া যেসব শিক্ষার্থী তুলনামূলকভাবে দুর্বল এবং ভালো কলেজে ভর্তি হতে পারে না, তারাই এখানে ভর্তি হয়। তাই ফলাফল আশানুরূপ হয়নি। তিনি প্রধান কারণ হিসেবে শিক্ষার্থী ও শিক্ষক সংকট এবং ইংরেজিতে দুর্বলতাকে দায়ী করেছেন।
সরকারি সাঈদ আলতাফুন্নেচ্ছা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইদ্রিস আলী বলেন, এবার সারাদেশে ফলাফল খারাপ হয়েছে, বিশেষ করে ইংরেজি ও আইসিটিতে। শিক্ষার্থীরা নিয়মিত কলেজে আসে না এবং মনোভাবও ভালো নয়। অভিভাবককেও সচেতন হতে হবে। শিক্ষকদের মধ্যে কিছু ব্যর্থতা রয়েছে, কারণ তারা প্রাইভেট এবং কোচিংয়ে বেশি মনোযোগী।
ক্ষেতলাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতি.দা.) কাজী মনোয়ারুল হাসান মন্তব্য করেন, সারাদেশে এমন পরিস্থিতি, ভালো প্রতিষ্ঠানও খারাপ করেছে। তবে শিক্ষার্থীদের জন্য এটি একটি বার্তা- মনোযোগী হয়ে পড়াশোনা না করলে ভালো ফলাফল পাওয়া সম্ভব নয়।
ঢাকা এক্সপ্রেস/ইউকে