ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

আগামী সংসদে নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি: জয়পুরহাটে সারজিস আলম

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৬:৩২, ২০ অক্টোবর ২০২৫

আগামী সংসদে নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি: জয়পুরহাটে সারজিস আলম

জয়পুরহাটে সারজিস আলম। ছবি: ঢাকা এক্সপ্রেস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আগামী জাতীয় সংসদে এনসিপি নির্ধারকের ভূমিকায় থাকবে। এনসিপি হয় সরকারি দল হিসেবে, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করবে। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে চাই না।’

সোমবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম আরো বলেন, ‘শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো আইনগত বাধা নেই। নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করতে পারে না। শাপলা প্রতীক দিতে হবে—না দিলে তাদের আইনগত ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনে আমরা আইনি লড়াই ও রাজপথের আন্দোলন, দুটোর জন্যই প্রস্তুত আছি।’

তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে জয়পুরহাট জেলা ও উপজেলার সব পর্যায়ের কমিটি গঠন সম্পন্ন করা হবে। এনসিপি এখন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরো শক্তিশালী করার কাজে মনোনিবেশ করেছে। তবে, কোনো দলের সঙ্গে জোট গঠনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহাদী, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

ঢাকা এক্সপ্রেস/এসএইচ

আরও পড়ুন