শিরোনাম
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩:০৫, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:০৫, ২৪ অক্টোবর ২০২৫
ছবি: সংগৃহীত
নিহতরা হলেন ঢাকার বাসিন্দা ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) এবং তাদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মামুনের গ্রামের বাড়ি চাঁদপুরের দোয়ালিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিসিআইসির মোট ১১ জন কর্মকর্তা স্বপরিবারে ঢাকা থেকে টাংগুয়ার হাওর ভ্রমণে যাচ্ছিলেন। তারা সেঁজুতি ট্রাভেলসের একটি দূরপাল্লার বাসে (নম্বর: ঢাকা–১৫–৬০৮২) রওনা দেন। ভোরে ইনাতনগর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে বাসটি উল্টে পড়ে এবং মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।
জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। দেখি বাসটি খাদে উল্টে আছে। ফায়ার সার্ভিসের সহায়তায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে