ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

দুর্দিনে কারাবন্দি, সুদিনে পদ স্থগিত

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২০:৩৫, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৩৮, ২৯ অক্টোবর ২০২৫

দুর্দিনে কারাবন্দি, সুদিনে পদ স্থগিত

আখতার হোসেন নিজাম মীরবহর। ছবি: সংগৃহীত

হাই কমান্ডের নির্দেশনা না মেনেই জেলা বিএনপির অদৃশ্য শক্তিতে উপজেলার সাধারণ সম্পাদকের পদ স্থগিত।

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা বিএনপির তৃণমূলের দুঃসময়ের কান্ডারী আখতার হোসেন নিজাম মীরবহর। বিএনপি যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক দফা আন্দোলনের ডাক দেয় তখন থেকে বিএনপির দেওয়া সকল নির্দেশনা অনুযায়ী কাঠালিয়া উপজেলায় কর্মসূচি পালন করে এসেছেন এই সাহসী নেতা। তিনি ২০২৩ সালের  ১ জানুয়ারি কারাবন্দি জীবন পাড় করেছেন। 

দলের দুর্দিন পেরিয়ে সুদিনের সুবাতাস লাগার আগেই তিনি বলেন, হাই কমান্ডের নির্দেশনা না থাকলেও  জেলা বিএনপির অদৃশ্য শক্তিতে আমার  উপজেলা সাধারণ সম্পাদক পদটি স্থগিত করে দেওয়া হয়।

নিজাম আরো বলেন, গত কয়েকদিন আগেই রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন‌। 

তার মৃত্যুর আগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদটি স্থগিত ছিল। মৃত্যু পরেই তার পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। আমাদের প্রশ্ন জেলা বিএনপিকে কোন অপরাধে আমাদের সম্মান নিয়েও মরতে দিবে না! মৃত্যুর পরে পদ স্থগিতাদেশ প্রত্যাহার করে বিএনপিকে প্রশ্নের মুখে ফেলবেন না।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন