ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ১৫:৩৮, ৩১ অক্টোবর ২০২৫

নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

ছবি: ঢাকা এক্সপ্রেস

নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত একটি অটোরিক্সার দুই যাত্রী নিহত ও অপর দুই যাত্রী আহত হয়েছেন। নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক মহা-সড়কের পুর্বধলা উপজেলার নারান্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহ জেলাসদরের চায়না মোড় এলাকার আব্দুল জলিল (৪৫) ও নেত্রকোণা সদর উপজেলার আসদ আটি গ্রামের শহিদ মিয়া (৪৬)। আহতরা হলেন দুজনই নারী।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সিএনজি চালিত একটি অটোরিক্সা নারান্দিয়া এলাকায় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্বার করে ময়মনসিংহ চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। খবর পেয়ে শ্যামগঞ্জ থেকে পুলিশ ও পুর্বধলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইন প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন