শিরোনাম
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৯:১৩, ১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:২০, ১ নভেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ফোরা মিয়া ও শাকিলের বাবা প্রায় ২০ বছর আগে তাদের চাচা আব্দুল আউয়ালের কাছ থেকে ১ হাজার ৭০০ টাকা ধার নেয়। সেই প্রেক্ষিতে আউয়াল তার ছেলে শিপন মিয়া ও রিপন মিয়া আবু তাহেরের ভিটা থেকে জমি দাবি করে আসছিল। সম্প্রতি বেশ কয়েকটা দরবার হলে বিচারকরা আবু তাহেরের পক্ষেই রায় দেন।
শনিবার পুনরায় রিপন, শিপনরা জমি দখল করতে যায়। এ সময় বাধা দিলে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। এতে ফোরা মিয়া, শাকিল মিয়া ও ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, আমাদের হাসপাতালে আনা দুজনকে মৃত অবস্থায় পেয়েছি। একজন অল্প আহত হওয়ায় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে আসি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জেনে পরে জানানো হবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে