ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

মনোহরদীতে শিক্ষকদের নিয়ে অপপ্রচার–বিরোধী মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৬:৩৮, ৫ নভেম্বর ২০২৫

মনোহরদীতে শিক্ষকদের নিয়ে অপপ্রচার–বিরোধী মানববন্ধন

ছবি: ঢাকা এক্সপ্রেস

নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে- এমন অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষিকারা।

বুধবার সকালে মনোহরদী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে উপজেলার সর্বস্তরের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শরীফুল ইসলাম শাকিল নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছেন। একই সঙ্গে তিনি সাংবাদিক পরিচয়ে বিভিন্ন শিক্ষককে হুমকি দিয়ে চাঁদা দাবি করেছেন বলেও অভিযোগ করা হয়।

বক্তারা দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার ও আইনি ব্যবস্থার দাবি জানান।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন