শিরোনাম
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২২:০১, ৭ নভেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
শুক্রবার (৭ নভেম্বর) বিকালে শিবপুব সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে র্যালিটি বের করে শিবপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেইটে এসে শেষ হয়। এ সময় কয়েক হাজার নেতাকর্মীরা র্যালিতে অংশ গ্রহন করেন।
এর আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
ঢাকা এক্সপ্রেস/ইউকে