ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

যুব সমাজকে সঠিক পথ দেখাবেন তারেক রহমান: আশরাফ উদ্দিন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২১:৩৯, ৮ নভেম্বর ২০২৫

যুব সমাজকে সঠিক পথ দেখাবেন তারেক রহমান: আশরাফ উদ্দিন

ছবি: ঢাকা এক্সপ্রেস

বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও নরসিংদী-৫ রায়পুরা আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, যুব সমাজ যাতে বিপথগামী না হয়, তারা যেন মাদকসেবী না হয় তার জন্য প্রতিটি পরিবারকে নজর রাখার আহ্বান জানান।

শনিবার বিকলে উপজেলার পলাশতলী ইউনিয়ন বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যুব সমাজকে কর্ম ও সঠিক পথ দেখাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেই সাথে প্রতিটি যুবকের চাকরি নিশ্চিত করবেন। আমিও প্রতিটি ইউনিয়নে একটি শিল্পকারখানা করতে চাই একমাত্র কারণ হলো যুব সমাজের কর্মসংস্থার জন্য।  

পলাশতলী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড, বিএনপির সভাপতি মোহাম্মদ আলী সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ফজলুর রহমান ফজলু, জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জামান, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্র্রিস আলী মুন্সি, জেলা বিএনপির কৃষি বিষয়ক সহ-সম্পাদক হাবিবুর রহমান হাবিব, রায়পুরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক নূর আহমেদ চৌধুরী মানিক ও রায়পুরা উপজেলা মহিলা দলের সভাপতি আফরিনা আসাদ সহ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন