ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

নরসিংদীতে মুক্তিযোদ্ধাদের নিয়ে মানহানিকর মন্তব্যের প্রতিবাদ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৭:৩০, ৯ নভেম্বর ২০২৫

নরসিংদীতে মুক্তিযোদ্ধাদের নিয়ে মানহানিকর মন্তব্যের প্রতিবাদ

ছবি: ঢাকা এক্সপ্রেস

নরসিংদীর মনোহরদীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তিযোদ্ধাদের নিয়ে মানহানিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে মনোহরদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে আয়োজিত সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধারা অংশ নেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ পর্যন্ত এসে শেষ হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান তারা, মুজিবুর রহমান মাস্টার, কফিল উদ্দিন সহ অন্যান্য মুক্তিযোদ্ধা। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর মন্তব্য দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে আহত করে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তিকারী শরিফুল ইসলাম শাকিলের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বক্তারা আরো বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় প্রয়োজন হলে আরো বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন