শিরোনাম
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮:০৯, ৯ নভেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কলেজের অধ্যক্ষ ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও কাউখালি উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ও কাউখালি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,কাউখালী মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য ও কাউখালি উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার এবং স্থানীয় শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘নারী শিক্ষার অগ্রযাত্রায় কাউখালী মহিলা ডিগ্রি কলেজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নবীন শিক্ষার্থীদের অধ্যবসায়ী হয়ে এগিয়ে যেতে হবে, তবেই সমাজে আলোর পথ সৃষ্টি হবে।
অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা মনোজ্ঞ গান ও কবিতা পরিবেশন করেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে