শিরোনাম
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ১৬:৫৮, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৩৯, ১০ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
প্রীতম সোহাগ জানান, রাতে বাড়ি এসে স্ত্রীসহ ঘুমোচ্ছিলেন। ভোরে পাশের বাড়ির লোকজন তাকে ঘুম থেকে ডেকে আগুনের ঘটনা জানান। আগুনের কারণে ঘরের কিছু পাপপোস ও স্ত্রীর স্যান্ডেল পুড়ে গেছে। এছাড়া ওপরে থাকা বিদ্যুতের কার্ড মিটার ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি।
ঘটনার বিবরণে তিনি আরো তিনি বলেন, ‘পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করছি। ঘটনাস্থলের কাছে একটি গ্যাস ম্যাচ পাওয়া গেছে। পাশের রাস্তায় চাচাতো ভাইয়ের মুদির দোকান আছে। সেখানে দেখা গেছে, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন লোক বের হচ্ছিল।’ তিনি মনে করছেন, ওই তিনজনই আগুন দিয়েছে।
নীতিগতভাবে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষেররাই এই অগ্নি সন্ত্রাস চালিয়েছে। তিনি বলেন, ‘আমি ভীত নই। এই ধরনের ঘটনা আমার রাজনৈতিক দৃঢ়তা বাড়াবে।’ প্রীতম সোহাগ ইতিমধ্যে থানায় অভিযোগ করেছেন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ কাজি শাহনেওয়াজ জানান, ঘটনার খবর তাদের কাছে এসেছে এবং তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএইচ