ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

নরসিংদী-১ এ  বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকনের গণসংযোগ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৬:০৭, ১১ নভেম্বর ২০২৫

নরসিংদী-১ এ  বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকনের গণসংযোগ

বিএনপির যুগ্ম মহাসচিব ও বিএনপি মনোনীত প্রার্থী এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদী-১ (সদর) আসনে গণসংযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বিএনপি মনোনীত প্রার্থী এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

মঙ্গলবার সকালে সদর উপজেলা মোড় হতে গণসংযোগ শুরু করেন তিনি। পরে নরসিংদী পৌর শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট চান খায়রুল কবির খোকন।

এ সময় খায়রুল কবির খোকন বলেন, বিগত সরকারের আমলে দিনের ভোট রাতে হওয়ায় জনগণ ভোট দিতে পারেনি। আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। 

গণসংযোগের সময় জেলা বিএনপির সহ-সভাপতি এমএ জলিল, অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভুইয়া, নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুইয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন