শিরোনাম
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২০:০৬, ১৪ নভেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
জনসভায় উপজেলার ১১টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রং বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। সভায় শিবপুর আসনে জোটের প্রার্থী না দিয়ে দলীয় ত্যাগী ও পরীক্ষিত প্রার্থী মনোনয়ন দিয়ে ধানের শীষকে বিজয়ী করার সুযোগ দেওয়ার জন্য দলীয় হাইকমান্ডের প্রতি আহ্বান জানান বক্তারা। পরে সভাস্থল থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে একটি মিছিল বের হয়ে ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী মনজুর এলাহী, জেলা বিএনপির সহ সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকা এক্সপ্রেস/ইউকে