শিরোনাম
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ১৯:৫১, ১৫ নভেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির খানের ছেলে রুবেল আলম খান। সভায় বক্তব্য দেন অধ্যাপক ডা. আনোয়ারুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নির্বাহী সদস্য মানিক আজাদ, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, নির্বাহী সদস্য সানোয়ার হোসেন ঠাকুর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সত্যেন্দ্র পাল, বারহাট্টা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, আগামী নির্বাচনে ‘তাদের আগামীর নেতা হিসেবে তারেক রহমানকে নির্বাচন করার এবং ধানের শীষে ভোট দিয়ে তার হাতকে আরো্ শক্তিশালী করার’ সংকল্প তারা নিয়েছেন। তারা আরো বলেন, ‘এত বছর আমরা শুধু ফ্যাসিস্ট সরকারের দ্বারা নির্যাতিত ও নিপিড়ীত হয়েছি। ভোট হয়েছে কিন্তু ভোট দিতে পারিনি। আসছে ফেব্রুয়ারীর ভোটে আমরা সকলে মিলে ভোট দিব। সেই ভোট অবশ্যই যোগ্য ব্যক্তিকে দিব। ধানের শীষে ভোট দিব।’ একই সঙ্গে তারা ‘এখন ঐক্যের সময়’ উল্লেখ করে একতাবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ডা. আনোয়ারুল হক বলেন, ‘এমন ক্যাম্পিং আমরা পূর্বেও করেছি। আমরা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার বাস্তবায়নের অংশ হিসেবে এটি এখনও করে চলেছি এবং ভবিষ্যতেও করবো। অসহায় গরিবদের স্বাস্থ্য সহায়তার অংশ হিসেবে আমাদের এই ক্যাম্পিং অব্যাহত থাকবে।’
ঢাকা এক্সপ্রেস/ইউকে