ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

নেত্রকোণার ডিসি বদলি

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ১৮:৫০, ১৭ নভেম্বর ২০২৫

নেত্রকোণার ডিসি বদলি

ছবি: সংগৃহীত

মাত্র ৭৭ দিন দায়িত্ব পালনের পর নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে অন্যত্র বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই বদলি আদেশ জনস্বার্থে নেওয়া হয়েছে। তিনি ৩১ আগস্ট নেত্রকোণায় যোগদান করেছিলেন। প্রজ্ঞাপনে মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সাইফুর রহমানকে নেত্রকোণার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বদলির খবর প্রকাশের পর স্থানীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে জানান, তিনি খুবই জনবান্ধব ও প্রভাবশালী ডিসি ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা তার সততা ও জনসেবা কার্যক্রমের প্রশংসা করেছেন। কিছু নেটিজেন উল্লেখ করেছেন, নিয়োগ বাণিজ্য ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কারণে তাকে অল্প সময়ে বদলি করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) ছিল তার শেষ কর্মদিবস। তিনি দায়িত্ব হস্তান্তরের পর নেত্রকোণাবাসির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং স্বল্প সময়ের পরিবর্তনের বিষয়টি আল্লাহর সেরা পরিকল্পনা হিসেবে মেনে নিয়েছেন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন