শিরোনাম
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮:১৮, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:১৯, ১৯ নভেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
এরই ধারাবাহিকতায় সোমবার বিকালে (১৮ নভেম্বর) সোহান ও তার বাবা মো. সোহেল ঢাকায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া’র আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সোহান নিজের ফুটবলার হওয়ার স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
ক্রীড়া উপদেষ্টা সাক্ষাৎ শেষে ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন, চাঁদপুরের মতলব বাড়ি হলেও ৫ বছরের সোহানের স্বপ্নটা চাঁদকে ছুঁয়ে দেখার মতোই। সুযোগের অপ্রতুলতা সোহানকে আটকাতে পারেনি। ৫ বছর বয়সেই ফুটবল প্রতিভা দেখিয়ে তিনি দেশের মানুষের দৃষ্টি কেড়েছেন এবং ক্রীড়া উপদেষ্টার নজরেও এসেছেন।
উপদেষ্টা আরো উল্লেখ করেন, বাংলাদেশ-ভারত ম্যাচের আগে সাক্ষাৎকালে সোহান তার স্বপ্নের কথা জানিয়েছিলেন। তার স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) উন্নত প্রশিক্ষণ ও ভবিষ্যৎ গড়ার সুযোগের ব্যবস্থা করা হয়েছে। সাক্ষাৎ শেষে সোহানকে ফুটবল উপহার দেওয়া হয়।
এর আগে ১০ নভেম্বর ক্রীড়া উপদেষ্টা ফেসবুকে ঘোষণা দেন, খুদে ফুটবলার সোহানকে বিকেএসপি স্কলারশিপ দেওয়া হবে। এই ঘোষণা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং সোহানের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ আরো বাড়িয়ে দেয়।
মতলব উত্তরের পাঁচানী গ্রামের ৬ বছর বয়সী এই ফুটবল প্রতিভা এখন বিকেএসপিতে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত। রাজনৈতিক নেতৃবৃন্দের সহায়তা, প্রশাসনের আগ্রহ এবং পরিবারের অকৃত্রিম সমর্থন মিলিয়ে সোহানের ভবিষ্যৎ আরো উজ্জ্বল বলে মনে করা হচ্ছে।
দেশবাসীর প্রত্যাশা, একদিন জাতীয় দলের জার্সি গায়ে দেশের পতাকা উড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়াবে এই ক্ষুদে ‘মেসি খ্যাত’ সোহান।
সোহানের বাবা মো. সোহেল বলেন, আমি সোহানকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। আল্লাহ যেন সেই স্বপ্ন পূরণ করেন। ক্রীড়া উপদেষ্টার সাথে আজকের সাক্ষাৎ আমাদের জন্য বড় আশীর্বাদ। বিকেএসপিতে সুযোগ পাওয়া আমাদের সন্তানের ভবিষ্যৎ বদলে দেবে। তিনি আরো বলেন, যারা সোহানের পাশে দাঁড়িয়েছেন, সবাইকে ধন্যবাদ। আমার ছেলে দেশের মুখ উজ্জ্বল করুক- এটাই আমার স্বপ্ন।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদা কুলসুম মনি বলেন, সোহান আমাদের এলাকার গর্ব। বয়স খুব কম হলেও তার ফুটবল নৈপুণ্য সত্যিই বিস্ময়কর। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা সবসময় সোহানের পাশে থাকবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে