ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

মঠবাড়িয়ায় তারেক রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪:৪৪, ২০ নভেম্বর ২০২৫

মঠবাড়িয়ায় তারেক রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ

ছবি: ঢাকা এক্সপ্রেস

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় টিকিকাটা নুরিয়া ফাজিল ডিগ্রি মাদরাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া করা হয় এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন, মঠবাড়িয়া পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আল-আমিন রাসেল, মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান মুন্না ও সহ–সাংগঠনিক সম্পাদক বেল্লালসহ স্থানীয় নেতাকর্মীরা।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন