ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

মাগুরা পুলিশের হাতে নতুন যানবাহন হস্তান্তর

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৬:৫৬, ২৩ নভেম্বর ২০২৫

মাগুরা পুলিশের হাতে নতুন যানবাহন হস্তান্তর

ছবি: ঢাকা এক্সপ্রেস

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রাপ্ত ডাবল কেবিন পিকআপ ও মোটরসাইকেল মাগুরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। রবিবার সকালে জেলা পুলিশ লাইন্সে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব যানবাহনের চাবি তুলে দেন পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম।

পুলিশ সুপার বলেন, নতুন যানবাহনগুলো অপরাধ দমন, টহল কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক হবে। মাঠ পর্যায়ের কার্যক্রম আরো গতিশীল করতে এগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক, জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তা ও বিভিন্ন ইউনিট ইনচার্জরা।

কর্মকর্তারা জানান, নতুন পিকআপ ও মোটরসাইকেল যোগ হওয়ায় দুর্গম এলাকায় অভিযান ও দ্রুতগামী টহল পরিচালনা আরো সহজ হবে। স্থানীয়দের মতে, এসব যানবাহন ব্যবহারে পুলিশের সেবা কার্যক্রম আরো দ্রুত, কার্যকর ও স্বচ্ছ হবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন