শিরোনাম
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮:০১, ২৩ নভেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
পুলিশ জানিয়েছে, নিহত ডাকাতের পরিচয় এখনও জানা যায়নি। আটক হওয়া ডাকাত সবুজ হাওলাদার (৫৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের বাসিন্দা।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, খবর পেয়ে এসআই রাধা রমনের নেতৃত্বে টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার সময় ডাকাত দলের অন্যান্য সদস্য পালিয়ে যায়।
বাড়ির মালিক দুলালের ভাই অমলেশ চন্দ্র রায় জানিয়েছেন, ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘর থেকে স্বর্ণের চেইন, কানের বালা, শাঁখা ও অন্যান্য স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে