শিরোনাম
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯:১০, ২৪ নভেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
প্রাথমিক তদন্তে জানা যায়, সোমবার (২৪ নভেম্বর) চাঁদপুর থেকে হাজীগঞ্জ যাচ্ছিলেন রিহান ও তার বয়স্ক দাদী। সেই পথে দুটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে রিহানের হাত বিচ্ছিন্ন হয়।
হাজীগঞ্জ পূর্ব বাজারের কাঠগোলা ফার্নিচার ব্যবসায়ী আরমান তালুকদার হৃদয় দুর্ঘটনার সময় হাতটি সড়কের মাঝখান থেকে সড়কের পাশে সরিয়ে সংরক্ষণ করেন এবং ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানান। পরে পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা হাতটি সংগ্রহ করে ঢাকা পিজি হাসপাতালে পাঠান।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, দুর্ঘটনায় দুই সিএনজি একে অপরের সাথে সংঘর্ষে জড়িত ছিল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, কিশোরের হাত সঠিক চিকিৎসা পেলে জোড়া লাগানো সম্ভব।
ঢাকা এক্সপ্রেস/ইউকে