শিরোনাম
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২২:০১, ২৪ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং জেলার উন্নয়ন, কাজের পরিবেশ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতবিনিময় করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদের উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মো. আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে মাগুরার উন্নয়ন ও জনসেবায় সাংবাদিকদের ভূমিকা তুলে ধরেন।
সভায় আরো উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মো. শাহিন খন্দকার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. নাইমুজ্জামান নয়নসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা।
বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘সরকার মাগুরার মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতায় এই জেলার সামগ্রিক উন্নয়ন ও সেবা প্রদানে আমি কাজ করতে চাই।’
তিনি গঠনমূলক ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে আরও বলেন, ‘আমাদের সবার একই লক্ষ্য- পরিচ্ছন্ন, উন্নত ও মানবিক সমাজ গঠন। এ লক্ষ্য অর্জনে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা অপরিহার্য।’
সভা শেষে তিনি জেলার উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে