ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

নেত্রকোণায় ভয়াবহ আগুনে ৫০ দোকান ভস্মীভূত

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ১৮:১৫, ২৬ নভেম্বর ২০২৫

নেত্রকোণায় ভয়াবহ আগুনে ৫০ দোকান ভস্মীভূত

ছবি: ঢাকা এক্সপ্রেস

নেত্রকোণার মদন পৌরশহরের মহিউদ্দিন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪০ থেকে ৫০টি দোকান পুড়ে গেছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। শুষ্ক আবহাওয়ার কারণে মুহূর্তেই আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মদন, আটপাড়া, কেন্দুয়া এবং নেত্রকোণা জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীরা দাবি করছেন, এ ঘটনায় এক থেকে দেড় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লাগে। অনেক দোকানের মালামাল উদ্ধার করতে পারলেও সেগুলোর অবস্থান বা হিসাব ঠিকভাবে করা সম্ভব হয়নি। হঠাৎ এ অগ্নিকাণ্ডে অনেক ব্যবসায়ী সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন। স্থানীয় জনতা এবং ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মদন থানার ওসি মো. শামছুল আলম শাহ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করতে সময় লাগবে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অলিদুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহে আরো সময় প্রয়োজন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন