শিরোনাম
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৩:৩৮, ১ ডিসেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
শুক্রবার বিকালে মাগুরা-২ আসনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র বিনোদপুর মডেল বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। চারদিকে ধানের শীষের স্লোগান, ব্যানার–ফেস্টুন ও পোস্টারে রাজনৈতিক আবেগ ছড়িয়ে পড়ে।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক জেলা সভাপতি ও মাগুরা-২ আসনের আলোচিত নেতা আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল। দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা এবং জনগণের আস্থা অর্জন করায় তাকে মনোনয়ন দেওয়ার দাবিতে জেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মানুষ সমবেত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু।
বক্তাদের আহ্বান- দেশনেত্রীকে সুস্থ দেখতে চায় পুরো জাতি
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুই একটি রাজনৈতিক দলের নেত্রী নন; বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার অবস্থা নিয়ে দেশের মানুষের হৃদয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। আমরা তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করছি।
তারা অভিযোগ করেন, দেশে গণতন্ত্রের সংকট আরো গভীর হয়েছে। বেগম জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসা এবং মানুষের ভোটাধিকারের আন্দোলন আরো জোরদার করার ঘোষণা দেন বক্তারা।
সমাবেশে নেতাকর্মীদের উচ্ছ্বাস ও প্রত্যাশা
সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল এসে মাঠে জড়ো হয়। নারী, যুবক, প্রবীণসহ নানা শ্রেণি-পেশার মানুষ দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া করেন এবং বিএনপির চলমান আন্দোলনে নতুন উদ্দীপনা যোগ করেন। জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী বক্তব্য রাখেন।
দোয়া মাহফিলে জাতির মঙ্গল কামনা
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশ–জাতির শান্তি ও সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ আবেগময় হয়ে ওঠে।
আয়োজকদের বক্তব্য
আয়োজকরা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে পেতে মাগুরার মানুষ অত্যন্ত ব্যাকুল। আমরা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে তার সুস্থতা কামনা করছি। সেই সাথে মাগুরা-২ আসনে আলহাজ্ব কাজী সালিমুল হক কামালকে বিএনপির মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
তারা আরো বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন সামনে রেখে বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবে এবং প্রয়োজন হলে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে