শিরোনাম
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ২১:২৬, ১ ডিসেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পিরোজপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা মাওলানা ওমর ফারুক, কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ ও রঘুনাথপুর মাদ্রাসার হাফেজ সোলেমান। দোয়া পরিচালনা করেন দরবারের পীর সাহেব অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন।
বক্তারা বলেন, খালেদা জিয়া দেশের সব রাজনৈতিক দলের অভিভাবকসুলভ ব্যক্তি। এই কঠিন সময়ে তার সুস্থতা জাতির জন্য অত্যন্ত প্রয়োজন। তারা আল্লাহর দরবারে তাঁর নেক হায়াত ও দ্রুত আরোগ্য কামনা করেন।
অনুষ্ঠানে কাউখালী এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে