ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

চাঁদপুরের ৮ থানার ওসি’র একযোগে বদলি

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫:১২, ২ ডিসেম্বর ২০২৫

চাঁদপুরের ৮ থানার ওসি’র একযোগে বদলি

ছবি: ঢাকা এক্সপ্রেস

চাঁদপুর জেলা পুলিশ প্রশাসনে মঙ্গলবার (২ ডিসেম্বর) এক গুরুত্বপূর্ণ বদলী প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জেলার ৮ থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিবর্তন করা হয়েছে।

নতুন অফিসার ইনচার্জরা হলেন: চাঁদপুর সদর মডেল থানায় ফয়েজ আহমেদ (বিপি নং- ৭৮০৬১০৪২১৪) নিজ জেলা- মুন্সীগঞ্জ; ফরিদগঞ্জ থানায় মোহাম্মদ হেলাল উদ্দিন (বিপি নং- ৭৬০২০০৬২০১), নিজ জেলা- ঢাকা; হাইমচর থানায় মোহাম্মদ নাজমুল হাসান (বিপি নং- ৭৮০৬১০৬৯২৫) নিজ জেলা- নারায়নগঞ্জ; শাহরাস্তি থানায় মোহাম্মদ মাইনুল ইসলাম (বিপি নং- ৮১০৬১১৮২৭৫) নিজ জেলা- পটুয়াখালী; হাজীগঞ্জ থানায় মুহাম্মদ আব্দুল জব্বার (বিপি নং- ৭৯০৬১০৬৯৫৯) নিজ জেলা- ঢাকা;  মতলব দক্ষিণ থানায় মোহাম্মদ হাফিজুর রহমান মানিক (বিপি নং- ৭৯০৬১১৯৮১২) নিজ জেলা- জামালপুর; কচুয়া থানায় মোহাম্মদ বোরহান উদ্দিন (বিপি নং- ৭৮০৬১১৪১৬১) নিজ জেলা- মাদারীপুর ও মতলব উত্তর থানায় মোহাম্মদ কামরুল হাসান (বিপি নং- ৭৭০৪১০৮৮৩৫) নিজ জেলা- ফরিদপুর।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন