শিরোনাম
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২০:১৮, ৩ ডিসেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঈশ্বরদী থানা পুলিশ তাকে পাবনার আমলি আদালত–২ এ হাজির করে। শুনানি শেষে বিচারক তরিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। এর পরই রাত দেড়টার দিকে ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রহিমপুর এলাকার ভাড়া বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। নিশি রহমান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ) ঈশ্বরদী উপজেলা ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নের স্ত্রী।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, কুকুরছানা হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রাণিসম্পদ কর্মকর্তা মামলা করেন। এতে নিশি রহমানকে প্রধান আসামি করে এবং রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশি রহমান জানিয়েছেন, কুকুরের ডাক–চিৎকারে বিরক্ত হয়ে তিনি কুকুরছানাগুলোকে বস্তায় ভরে পুকুরপাড়ে রেখে ছিলেন। তবে কে বা কারা সেগুলো পুকুরে ফেলেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
ঢাকা এক্সপ্রেস/এসএইচ