শিরোনাম
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৫:৩৩, ৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৩৪, ৪ ডিসেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস। ভিডিও থেকে নেওয়া
বুধবার রাত সাড়ে ৮টায় নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকায় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন।
তিনি অভিযোগ করেন, সভার শুরু থেকেই বিএনপির কিছু নেতাকর্মী বাধা সৃষ্টি করছিলেন। তার বক্তব্য চলাকালে তারা স্টেজের পেছনে গিয়ে গালাগালও করে। স্থানীয়দের হস্তক্ষেপে তারা সরে গেলেও সভা শেষে ফেরার পথেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এই হামলায় মেহেরপাড়া ইউনিয়ন তাঁতীদলের সভাপতি বখতিয়ার হোসেন, যুবদল নেতা ইফতিখার আলম, শাহরিয়ার, সিয়ামসহ অন্তত ৪০ জন জড়িত বলে দাবি করেন তিনি।
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান জেলা জামায়াতের সেক্রেটারি ও প্রার্থী আমজাদ হোসাইন। এ ঘটনার প্রতিবাদে জামায়াতে ইসলামী নেতারা একটি বিক্ষোভ মিছিলও বের করেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে