ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মুক্ত দিবস পালন

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৯:৪০, ৭ ডিসেম্বর ২০২৫

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মুক্ত দিবস পালন

ছবি: ঢাকা এক্সপ্রেস

যথাযথ মর্যাদায় মাগুরায় পালিত হয়েছে ‘মাগুরা মুক্ত দিবস’। এ উপলক্ষে শনিবার (৭ ডিসেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি বলেন, ‘১৯৭১ সালের এই দিনে মাগুরা হানাদারমুক্ত হয়েছিল। বীর মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ, সাহস ও আত্মোৎসর্গের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই আমাদের প্রধান লক্ষ্য।’

দিনটি উপলক্ষে সকালেই জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় বক্তারা ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবসের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের ভূমিকা, তৎকালীন যুদ্ধ পরিস্থিতি এবং স্বাধীনতা অর্জনে মাগুরাবাসীর অবদান তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, সিভিল সার্জন মো. শামিম কবির, অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন