শিরোনাম
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১৮:০৬, ৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৮:১৪, ৮ ডিসেম্বর ২০২৫
নিপা। ছবি: সংগৃহীত
নিপার মাথায় ধরা পড়েছে জটিল ব্রেন টিউমার। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে অপারেশন করতে বলছেন। যেখানে খরচ লাগবে ৭ থেকে ১০ লাখ টাকা। আর এই টাকার কাছেই হার মানছে এক পরিবারের সব আশা। নিপার বাবা নেই বহু বছর। মেয়ে বার বার বলছে, ‘মা, আমি একটু বাঁচতে চাই... তোমার পাশে দাঁড়াতে চাই।’
কর্মহীন একা মা, মেয়েকে বাঁচাতে বড্ড অসহায়। তাই অঝোরে কাঁদছেন। নিপার এই ‘একটু বাঁচার’ জন্যও প্রয়োজন সবার ছোট্ট হাত বাড়িয়ে দেওয়া। এক মেয়ের জীবন আর অসহায় মায়ের আর্তনাদ থামানোর আগে কারো সামান্য সহায়তাও হতে পারে নিপার জীবনের শেষ আলো।
সহায়তার জন্য যোগাযোগ: নিলুফা ইয়াসমিন, ঠনঠনিয়া, বগুড়া সদর। বিকাশ নম্বর: ০১৩২৫-৫৫৮৮৬১। ইসলামী ব্যাংক, বগুড়া সদর শাখার হিসাব নম্বর: ২০৫০১১২০২০৬২৯৫১১৫।
ঢাকা এক্সপ্রেস/এসএইচ