শিরোনাম
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ১৮:৪৪, ৮ ডিসেম্বর ২০২৫
নতুন নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. জিনিয়া জামান। ছবি: ঢাকা এক্সপ্রেস
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ২৬ নভেম্বরের এক প্রজ্ঞাপনে তাকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। যোগদানের আগে তিনি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বারহাট্টা ইউএনও কার্যালয় সূত্র জানায়, জিনিয়া জামান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ৩৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার প্রথম কর্মস্থল ছিল চাঁপাইনবাবগঞ্জ, যেখানে তিনি সহকারী কমিশনার হিসেবে চাকরিতে যোগ দেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে