শিরোনাম
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২১:৪৭, ৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২১:৪৮, ৮ ডিসেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
তৎকালীন নারায়ণগঞ্জ মহকুমার অন্তর্গত শিবপুর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা ছিল এবং মুক্তিযোদ্ধাদের একটি মূল ঘাঁটি হিসেবে পরিচিত। যুদ্ধ শুরু থেকেই বাম দলের নেতা ও মুক্তিযোদ্ধা সংগঠক সাবেক মন্ত্রী আব্দুল মান্নান ভূইয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাকবাহিনীকে চাপে রাখেন। ডিসেম্বর মাসে নরসিংদী জেলায় পাক বাহিনীর উপর মুক্তিযোদ্ধাদের আক্রমণ আরও তীব্র হয়।
পুটিয়ার যুদ্ধে কমান্ডার সাদেকুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এই সম্মুখযুদ্ধে তিনি শহীদ হন। এছাড়া পাকবাহিনীর ক্যাপ্টেন সেলিমসহ ৩০ থেকে ৩২ জন নিহত হয়। মুক্তিযোদ্ধারা শিবপুর সদরের বানিয়াদী, দত্তেরগাঁও, চলনদীয়া, ঘাসিরদিয়া, পুটিয়াসহ বিভিন্ন স্থানে সম্মুখযুদ্ধে অংশ নেন। এসব যুদ্ধ ও নিপীড়নের ঘটনায় শিবপুর উপজেলায় ১৩ জন শহীদ হন।
১৯৭১ সালের ২৫ মার্চ শিবপুর পাইলট স্কুল মাঠে মুক্তিযোদ্ধারা প্রথম পতাকা উত্তোলন করেন সাবেক মন্ত্রী আব্দুল মান্নান ভূইয়ার নেতৃত্বে। মুক্তিযুদ্ধের শুরু থেকে বীর সেনা মজনু মৃধার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা শিবপুরকে হানাদার মুক্ত করে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেন।
মজনু মৃধার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা নরসিংদী শহরের টেলিফোন এক্সচেঞ্জ উড়িয়ে দেন এবং পরের দিন অর্থাৎ ১২ ডিসেম্বর সংঘটিত হয় নরসিংদীর শেষ যুদ্ধ।
ঢাকা এক্সপ্রেস/ইউকে