শিরোনাম
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪:১৪, ৯ ডিসেম্বর ২০২৫
জাহিদুল ইসলাম
২০২৫ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, স্কাউট কর্মকর্তা, অভিভাবক ও স্থানীয়রা জাহিদুলের এই অর্জনে গভীর সন্তোষ ও গর্ব প্রকাশ করেন।
রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি জানাতে জাহিদুল ইসলাম বলেন, আমি রাষ্ট্রপতি স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে অত্যন্ত আনন্দিত। এই অর্জন আমার জীবনে নতুন দিগন্ত যোগ করেছে। অনেক পরিশ্রম ও কষ্টের ফল এটি। এই সাফল্যের দিকে তাকালে আমার বুকে যে গর্ব অনুভূত হয় তা কথায় প্রকাশ করা সম্ভব নয়।
এলাকাবাসীর মতে, জাহিদুলের এই সাফল্য স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের জন্য অনুপ্রেরণার নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য পরিবার, শিক্ষক, স্কাউট নেতৃবৃন্দ এবং স্থানীয়রা শুভকামনা জানিয়েছেন।
জাহিদুল ইসলাম ২০২৩ সালে রাষ্ট্রপতি স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেন। তার বাবা শাহজান মিয়া ও মা জেরিন আক্তার। স্কাউটসে জাহিদুল দায়িত্ব পালন করেছেন সিনিয়র উপদল নেতা হিসেবে। নেতৃত্বগুণ, শৃঙ্খলা, মানবসেবা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় তিনি স্কাউট নেতৃবৃন্দের প্রশংসা অর্জন করেন।
শিক্ষাতেও তিনি সমান সফল। ২০২৪ সালে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। শিক্ষা ও স্কাউটিং- উভয় ক্ষেত্রেই তার ধারাবাহিক সাফল্য তাকে সমবয়সীদের কাছে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে