শিরোনাম
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫:৪৩, ১০ ডিসেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
মঠবাড়িয়া শাখার সহ-সভাপতি মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ হিলাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলা শাখার আমির শরীফ আব্দুল জলিল, উপজেলা বিএনপি নেতা মোসলেউদ্দিন বাবুল মৃধা, জামায়াত নেতা আবুল বাশার, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আব্দুস সালাম আজাদী, মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল আকন, এনসিপি মঠবাড়িয়া শাখার যুগ্ম সম্পাদক নূর হোসাইন, মঠবাড়িয়া হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি রঞ্জন পাইক ও সাধারণ সম্পাদক জনাব দেবার্শীষসহ আরো অনেকে।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি, উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনায় বক্তারা মানবাধিকার চর্চা, সংরক্ষণ ও বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মর্তুজা হোসাইন বলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন দক্ষিণ এশিয়ার একটি বৃহত্তম মানবাধিকার সংগঠন, যা প্রতিটি মানুষের জন্য বৈষম্যমুক্ত সমান অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি আরো জানান, গত চার বছর ধরে মঠবাড়িয়া শাখা ভুক্তভোগী মানুষের পাশে থেকে সার্বিক আইনি সেবা প্রদানসহ ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে