ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন

নির্বাচন সুষ্ঠু-উৎসবমুখর করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৭:৩৮, ১০ ডিসেম্বর ২০২৫

নির্বাচন সুষ্ঠু-উৎসবমুখর করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে

ছবি: ঢাকা এক্সপ্রেস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বিকালে নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার-বীজ সরবরাহ এবং সেচ ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আগের সব নির্বাচনের তুলনায় এবার আরো বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। তিনি বলেন, নির্বাচন নির্ভর করে ভোটারদের ওপর। ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যান, তাদের পথে কেউ বাধা দিতে পারবে না। নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী- সবাই মিলেই একটি ভালো নির্বাচন আয়োজন সম্ভব। এরপর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে গণমাধ্যমের।

সাংবাদিকদের উদ্দেশে তিনি অনুসন্ধানী ভূমিকা আরো জোরদার করার আহ্বান জানান। দুর্নীতির বিরুদ্ধে লেখালেখি চালিয়ে যেতে উৎসাহ দিয়ে তিনি বলেন, আমার পরিচিত কেউ কিংবা আমি নিজে কোনো অনিয়মে জড়ালে সেটিও প্রকাশ করবেন।

মতবিনিময় সভার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন