শিরোনাম
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭:২৯, ১৫ ডিসেম্বর ২০২৫
তামিম ইসলামের বাবা কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত
নিখোঁজ কামরুল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী। তিনি মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি মেহেরপুর সরকারি কলেজপাড়া এলাকায়। তিনি হায়দার আলীর ছেলে। নিখোঁজের ঘটনায় তার ছেলে তামিম ইসলাম মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
তামিম ইসলাম জানান, ৮ ডিসেম্বর তার বাবা হিরো হোন্ডা ব্র্যান্ডের একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। নিখোঁজের সময় কামরুল ইসলাম কালো রঙের প্যান্ট, লাল গেঞ্জি ও নীল রঙের ব্লেজার পরিহিত ছিলেন।
তিনি আরো বলেন, ঘটনার পর আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হয়েছে। তবে এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও নির্দিষ্ট কোনো তথ্য না পাওয়ায় পরিবারটি চরম দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে বিভিন্নভাবে অনুসন্ধান চালানো হচ্ছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে।
অপহরণের আশঙ্কা রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখন পর্যন্ত এ ধরনের কোনো আলামত পাওয়া যায়নি। তবে দ্রুত কামরুল ইসলামের সন্ধান পেতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে