শিরোনাম
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৮:৩২, ১৮ ডিসেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি, প্রবাসী মেলা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি জেলা প্রশাসন, মাগুরা-এর আয়োজনে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ও টিটিসি, মাগুরা-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী সিরাজুদ্দোহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি বক্তব্যে বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করা জরুরি। প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তাই তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।
অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, পাসপোর্ট অফিসের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তির উপপরিচালক আবু মো. রেজাউল করিম, প্রবাসী কল্যাণ ব্যাংক ও ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্স প্রদানকারী ব্যক্তি এবং শ্রেষ্ঠ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংককে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া প্রবাসীদের মেধাবী সন্তান ও প্রতিবন্ধী সন্তানদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সভায় বক্তারা দক্ষতা উন্নয়ন, নিরাপদ বিদেশগমন, বৈধ প্রক্রিয়ায় কর্মসংস্থান এবং প্রবাসীদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী, দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এটি প্রবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে