ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

ওসমান হাদির মৃত্যুতে ফেনীতে বিক্ষোভ

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৪:৩৪, ১৯ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির মৃত্যুতে ফেনীতে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে ফেনীতে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ফেনী শহরের ট্রাংক রোডে তারা বিক্ষোভ করেন। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

এ সময় ছাত্র-জনতা ‘আমি কে, তুমি কে—হাদি হাদি’, ‘আমরা সবাই হাদি হবো’, ‘গুলির মুখে কথা ক’বো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ এমন নানান স্লোগান দেন।

এ ছাড়া ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানান বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী, স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ঢাকা এক্সপ্রেস/এসএইচ

আরও পড়ুন