ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

নরসিংদীতে এসএসসি ৯৮ ব্যাচের বন্ধুদের মিলনমেলা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৮:৫৯, ২০ ডিসেম্বর ২০২৫

নরসিংদীতে এসএসসি ৯৮ ব্যাচের বন্ধুদের মিলনমেলা

ছবি: ঢাকা এক্সপ্রেস

নরসিংদীতে এসএসসি ৯৮ রায়পুরা ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী এই আয়োজনে মরজাল পার্কে অনুষ্ঠিত হয়। এতে জেলা ও জেলার বাহিরের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রাক্তন শিক্ষার্থীরা এই মিলনমেলায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মিলনমেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শোকাবহ এই দিনে শহীদ হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মিলনমেলার আয়োজক কমিটির আহ্বায়ক ও ঢাকা ডিবির অতিরিক্ত পুলিশ সুপার সোলায়মান পুরোনো স্মৃতি রোমন্থন, সহপাঠীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় অনেকেই পরিবারসহ মিলনমেলায় যোগ দেন। স্মৃতিচারণ পর্ব, ছবি তোলা, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের মিলনমেলার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন