শিরোনাম
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ১৬:৫৪, ২১ ডিসেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
নিহত হেলাল উদ্দিন ওই গ্রামের আশরাফ আলীর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হেলালের একটি ষাঁড় ছিল। সেটির নিরাপত্তার জন্য তিনি সাধারণত বাড়ির গোয়ালঘরেই ঘুমাতেন। তবে ঘটনার রাতে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বসতঘরেই ঘুমিয়েছিলেন। রবিবার সকালে তার লাশ বসতঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকালে লাশের হাত-পা ও মুখ ওড়না দিয়ে বাঁধা অবস্থায় ছিল।
নিহতের স্ত্রী বেদেনা (৪৫) জানান, গভীর রাতে তিনি ল্যাট্রিনে যান। ফিরে এসে দেখেন তার স্বামীকে কে বা কারা জবাই করে ফেলে রেখে গেছে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পরে থানায় খবর দেওয়া হয়।
প্রতিবেশীরা জানান, লাশ উদ্ধারের সময় হাত, পা ও মুখ ওড়না দিয়ে বাঁধা ছিল। তারা ঘটনাটিকে রহস্যজনক বলে মন্তব্য করেন।
নেত্রকোণা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে