শিরোনাম
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২০:১৫, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
বক্তব্যে জানানো হয়, চার বছর আগে তিনটি ব্যাংক একাউন্ট খোলার পর সম্প্রতি আবুল বশরের নিজনামীয় একাউন্ট থেকে ৩৩ হাজার টাকা, মেঝো ছেলে মনসুর আলমের একাউন্ট থেকে ১৮ লাখ ৫ হাজার টাকা এবং ছোট ছেলে ইফতেখার আলমের একাউন্ট থেকে ৯৫ হাজার টাকাসহ মোট ১৯ লাখ ৩৩ হাজার টাকা অজানা পথে চলে যায়।
১২ নভেম্বর ব্যাংক ম্যানেজার ফোন করে বিষয়টি জানালে ১৩ নভেম্বর ব্যাংকে গিয়ে জানা যায়, ৯ জুলাই থেকে ৫ নভেম্বর পর্যন্ত ২৭টি ট্রানজেকশনের মাধ্যমে এই অর্থ নেওয়া হয়েছে। পরে ১৭ নভেম্বর মেঝো ছেলের একাউন্টে ৬ লাখ টাকা ফেরত আসে, বাকি ১৩ লাখ ৩৩ হাজার টাকার কোনো হদিস মেলেনি। ১৮ নভেম্বর সাধারণ ডায়েরি করা হয় এবং ২ ডিসেম্বর ব্যাংকের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করা হয়।
রুপালী ব্যাংক ম্যানেজার দিদারুল আলম বলেন, প্রথম দিন থেকেই ক্ষতিগ্রস্ত গ্রাহককে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছিল। তিনি অভিযোগ করেন, ২ ডিসেম্বর ব্যাংকের সামনে তালা ঝুলিয়ে দেওয়া আইন বহির্ভূত।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও ব্যাংকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে