ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

নাটোরের চার আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২১:৪১, ২৯ ডিসেম্বর ২০২৫

নাটোরের চার আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা

ছবি: সংগৃহীত

নাটোরের চার আসনে জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, এবি পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও শেষ পর্যন্ত জমা দিয়েছেন ৩৫ জন। এর মধ্যে নাটোর ১ ও ৩ আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন ছয়জন।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ, বিএনপি মনোনীত ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ছাড়াও বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার আপন ভাই ও লালপুর উপজেলা বিএনপির আহবায়ক ডা. ইয়াসির আরশাদ রাজন, বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বহিস্কৃত বিএনপি নেতা এ এস এম জাহাঙ্গীর হোসেন, বিএনপি কর্মী বাবু হোসেন, খেলাফত মজলিসের আজাবুল হক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আনসার আলী, ইসলামী আন্দোলনের বাকি বিল্লাহ ও গণসংহতি আন্দোলনের সেন্টু আলী, এবি পার্টির এ এস এম মোকাররেবুর রহমান নাসিম, গণঅধিকার পরিষদের মেহেদী হাসান ও মোয়াজ্জেম হোসেন (স্বতন্ত্র)।

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত জেলা নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, বিএনপি মনোনীত দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দুলুর সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবি, এনপিপির জি এ মুবিন, জাতীয় পার্টির কবির উদ্দিন কমল, সাবেক সচিব ড. মো. নুরুন্নবী মৃধা, গণসংহতি আন্দোলনের তাহামিদা ইসলাম তানিয়া ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলী সিদ্দিকী।

নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত অধ্যাপক মো. সাইদুর রহমান, বিএনপি মনোনীত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক ভারপ্রাপ্ত সম্পাদক ফাতেমা খানম, জাতীয়পাটির আশিক ইকবাল, ইসলামী আন্দোলনের মাওলানা খলিলুর রহমান, এনসিপির এস এম জার্জিস কাদির, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন পাশা ও খেলাফত মজলিশের টিংকু সরদার।

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত জামায়াতের জেলা জয়েন্ট সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম, বিএনপি মনোনীত জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, এবি পার্টির মোকছেদুল মোমিন, জাতীয় পার্টির এম ইউসুফ আহমেদ ও  ইসলামী আন্দোলনের মাওলানা এমদাদুল্লাহ।

নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহীন এই তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন