শিরোনাম
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৯:১৭, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৯:১৮, ৩০ ডিসেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা শহরের ভায়নার মোড় এলাকায় অবস্থিত জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান। এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশ ও জাতির প্রতি তার ত্যাগের কথা স্মরণ করেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। একই সঙ্গে দেশের সার্বিক শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার রক্ষা এবং দেশের মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তার নেতৃত্বে বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করে এসেছে। তার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
ঢাকা এক্সপ্রেস/ইউকে