ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

নাটোরে শিমুলের ব্যানারসহ ককটেল ও বোম উদ্ধার 

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৫:৫৬, ৩ জানুয়ারি ২০২৬

নাটোরে শিমুলের ব্যানারসহ ককটেল ও বোম উদ্ধার 

কোলাজ ছবি, ঢাকা এক্সপ্রেস

নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষমারী ব্রিজের কাছে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে সাবেক সংসদ সদস্য শিমুলের ছবি সংবলিত একটি ব্যানারের সঙ্গে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ককটেল ও পাঁচটি কেরোসিন বোমা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম জানান, মহিষমারী ব্রিজের পাশে সড়কের ধারে একটি ব্যানার টাঙানো অবস্থায় দেখা যায়। ব্যানারটির আশপাশে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে পুলিশ তল্লাশি চালায়। পরে সেখান থেকে পাঁচটি ককটেল সদৃশ বস্তু ও পাঁচটি কেরোসিন বোমা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত এগুলো বোমা নয়, মানুষকে ভয়-ভীতি দেখানোর জন্য রাখা হয়েছিল এবং কে বা কারা এসব রেখে গেছে তা শনাক্তে তদন্ত শুরু করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশের দ্রুত উপস্থিতিতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন