শিরোনাম
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭:১২, ৯ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:১৩, ৯ জানুয়ারি ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
এসময় মজিদ হাওলাদারের পুত্র মনা হাওলাদার (৪৫) ও ভায়রার ছেলে আলম সর্দার (৬০)-এর ঘরেও আগুন দেওয়া হয়। ঘরগুলো কাছাকাছি অবস্থিত। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও মঠবাড়িয়া থানায় খবর দিলে-ফায়ার সার্ভিস কর্মীরা এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আব্দুল মজিদের ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং বাকি দুটি ঘর আংশিক পুড়ে যায়। আ. মজিদ ওই গ্রামের মৃত সেরাজ হাওলাদারের পুত্র।
আ. মজিদ বলেন, আমার সাথে কতক ব্যক্তিদের সাথে জমি সংক্রান্ত বিরোধ আছে। শত্রুতামূলকভাবে কেউ আমাদের ঘরগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। এর আগেও একবার আমার ঘরে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেদিন পুরোপুরি আগুন লাগার আগেই আমরা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণ করি। তবে আজকে আমি ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলাম। হঠাৎ কে বা কারা আমার ঘরে আগুন লাগিয়েছে। প্রতিবেশীরা আগুন জ্বলতে দেখে আমাকে কোনমতে ঘর থেকে বের করে কিন্তু আমি কোন মালামাল সংরক্ষণ করতে পারিনি। আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমি এই ঘরে একাই বসবাস করতাম।
মঠবাড়িয়া থানার ওসি সুজন বিশ্বাস বলেন, বিষয়টি অবগত হয়েছি। থানা পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে মামলাসহ আইনি প্রক্রিয়া চলমান আছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে