শিরোনাম
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮:২৭, ৯ জানুয়ারি ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ মে সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রিকৃত ৩৯৫৭ নম্বর একটি অপ্রত্যাহারযোগ্য আম-মোক্তারনামা দলিলের মাধ্যমে জমির মালিক হন মোশারফ খান। দলিলের দাতা ছিলেন একই এলাকার মৃত আ. জব্বার খানের ছেলে হাসান খান। পরবর্তীতে ২০২৫ সালের ৯ অক্টোবর ৮৮৬১ নম্বর সাব-কবলা দলিলের মাধ্যমে ওই জমি নিজ স্ত্রী জিয়াসমিন আক্তারের কাছে বিক্রি করে দেন মোশারফ খান।
সম্প্রতি সে জায়গায় কাজ করতে গেলে মোশারফ খানের উপর চড়াও হয়ে উঠেন হাসান খান ও তার স্ত্রী ঝুমা আক্তার। ঘরবাড়িসহ জমি কিনে দখলে বাঁধা দেওয়ায় টিনের বেড়া ভেংগে ফেলে মোশারফ খান। অতঃপর অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হলে পুলিশ এসে পরিবেশ শান্ত করেন।
মোশারফ খান বলেন, ন্যায্য দামে জমি কিনেও আমাকে হয়রানি হতে হচ্ছে। জমি কেনার পক্ষে আমার কাছে সব বৈধ দলিলপত্র রয়েছে।
অন্যদিকে অভিযুক্ত হাসান খান ও তার স্ত্রী ঝুমা আক্তার দাবি করেন, আমরা শাহিনুর নামের এক ব্যক্তির মাধ্যমে মোশারফ খানের কাছ থেকে সুদে টাকা নিয়েছি। বাড়িঘর বিক্রি করিনি। ব্ল্যাংক চেক ও সাদা স্টাম্পে স্বাক্ষর দিয়ে ভিটেবাড়ির পাওয়ার দিয়েছিলাম। আমাদের বাড়িঘর ভাঙচুর করে বড় ধরনের ক্ষতি করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, মোশারফ খান ওই জমি কিনেছেন—এ বিষয়টি এলাকায় অনেকেই জানেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে