ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

সিঙ্গাইরে ফুটবল উৎসবে জামাল ভূঁইয়া, তরুণদের নিয়ে আশাবাদ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২:৪২, ১১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১২:৫০, ১১ জানুয়ারি ২০২৬

সিঙ্গাইরে ফুটবল উৎসবে জামাল ভূঁইয়া, তরুণদের নিয়ে আশাবাদ

ছবি: ঢাকা এক্সপ্রেস

মানিকগঞ্জের সিঙ্গাইরে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে খানবানিয়াড়া শীতকালীন ফুটবল টুর্নামেন্ট। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে খানবানিয়াড়া খেলার মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশের তারকা ফুটবলার ও জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে জামাল ভূঁইয়া বলেন, ‘গ্রাম পর্যায়ে নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজন হলে সেখান থেকেই ভবিষ্যৎ ফুটবলার তৈরি হবে। আমি আশাবাদী, মানিকগঞ্জ জেলার তরুণদের মধ্য থেকেই একদিন জাতীয় দলের খেলোয়াড় উঠে আসবে।’ তিনি তরুণ খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান মোহাম্মদ আলী, আয়োজক কমিটির উপদেষ্টা শফিকুল আলম চন্দন ও ইখতিয়ার উদ্দিন খান টুয়েল। এছাড়াও আয়োজক কমিটির সদস্য নাফিসা আনজুম খান, নূরে জামান (পিয়াস), ফিরোজ খান হৃদয়, আজিম খান, মাঠ পরিচালনা কমিটির সভাপতি আল ফাত্তাহ খান মিন্টু, অতিথি আপ্যায়ন কমিটির সভাপতি মুরাদ হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে ব্রাদার্স কিং দলকে ১-০ গোলে পরাজিত করে কালাচাঁন স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। আটটি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়সহ দেশের তারকা ফুটবলারদের অংশগ্রহণের কথা জানিয়েছেন আয়োজকরা।আগামী ২৪ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে থাকছে ১৫৫ সিসি সুজুকি জিক্সার মনোটন মোটরসাইকেল এবং রানার্সআপ দলের জন্য থাকছে ১১০ সিসি সুজুকি হায়াতে মোটরসাইকেল।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন