শিরোনাম
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৬:৪৯, ১২ জানুয়ারি ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব মোহাম্মদ আলি এবং সাধারণ সম্পাদক মমিনুর ইসলাম লাভলু’র যৌথ স্বাক্ষরে এই উপ-কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় ২০২৬-২০২৭-২০২৮ মেয়াদের তিন বছরের জন্য নবগঠিত কমিটির অনুমোদন প্রদান করা হয় এবং জনস্বার্থে নাগরপুর রুটে দ্রুত বাস সার্ভিস চালুর গুরুত্বারোপ করা হয়।
পরিচিতি সভায় প্রধান বক্তা হিসেবে টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মমিনুর ইসলাম লাভলু বলেন, ‘নাগরপুর একটি অত্যন্ত জনবহুল এলাকা। বর্তমানে এখানে নিয়মিত বাস সার্ভিস না থাকায় সিএনজি চালকরা সন্ধ্যা হলেই সাধারণ যাত্রীদের জিম্মি করে দ্বিগুণ ভাড়া আদায় করছে। বিশেষ করে নারী ও শিশুরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জনসাধারণের এই দুর্ভোগ লাঘবে নাগরপুর রুটে দ্রুত বাস সার্ভিস চালু করা এখন সময়ের দাবি।’
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি মনোনীত রাজনীতিবীদ জনাব মো. রবিউল আওয়াল লাভলু।
সভায় ঘোষিত নতুন কমিটিতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ১০ সদস্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই তালিকায় রয়েছেন এমএ সালাম মিয়া (সভাপতি, উপজেলা বিএনপি), মো. হবিবর রহমান হবি (সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি), মো. রফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাগরপুর উপজেলা বিএনপি, শিব শংকর সূত্রধর (সহ-সভাপতি, উপজেলা বিএনপি), মো. নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব নাগরপুর উপজেলা যুবদল, নুরুল মোমেন কায়েস (কমল), মো. মামুন খান, মো. তোফায়েল মোল্লা, মো. জামান মিয়া ও কাজী রনি।
কার্যকরী পরিষদ কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি মো. ফিরোজ হোসেন, কার্যকরী সভাপতি মো. কাইয়ুম মিয়া এবং সাধারণ সম্পাদক মো. শরিফ শিকদার। এছাড়া সহ-সভাপতি হিসেবে মো. মজিদ মোল্লা, মো. আলিম মিয়া ও নারায়ণ চন্দ্র দাস এবং যুগ্ম সম্পাদক পদে মো. ঠান্ডু শেখ দায়িত্ব পেয়েছেন। কোষাধ্যক্ষ হিসেবে মো. রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল মিয়া, প্রচার সম্পাদক মো. সুমন মিয়া এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. জুলহাস মিয়া নির্বাচিত হয়েছেন।
নতুন এই উপ-কমিটি অনুমোদনের ফলে নাগরপুর-টাঙ্গাইল সড়কে যাতায়াতকারী সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা আশা করছেন, নতুন কমিটির তৎপরতায় দ্রুত বাস চলাচল শুরু হবে।
সভার শেষে নবগঠিত কমিটির সদস্যরা শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং যাত্রীসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে