শিরোনাম
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯:২২, ১৮ জানুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সার্বিক পরিবহনের বাসটি একটি ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রীসহ ছয়জনের মৃত্যু হয়।
মাদারীপুর মোস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মামুন আরো বলেন, সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় এলে একটি ইজিবাইককে চাপ দেয়। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযানে যায়।
ঢাকা এক্সপ্রেস/ইউকে