শিরোনাম
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮:৩৯, ১৯ জানুয়ারি ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
রবিবার রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের সজের মোড়া এলাকার তিন রাস্তার মোড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন- পার্শ্ববর্তী দশানী গ্রামের মজনু (২৭) ও ছয়আনি গ্রামের দীন ইসলাম (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচজনের একটি সংঘবদ্ধ চোরচক্র ইমামনগর গ্রামের ইউনুস মিয়ার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে তালা ভাঙার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে দুজনকে আটক করে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। অপর তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, নিহতদের মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
থানা পুলিশ জানায়, নিহত দু’জনের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে এবং তারা পুলিশের তালিকাভুক্ত চোর ছিলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ।
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। গণপিটুনির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে